|

Advertisement
×

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি হাসনে আলম

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৫৩৬ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি হাসনে আলম

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাসনে আলম। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে একই পদে নিযুক্ত ছিলেন। একজন স্বনামধন্য ব্যাংকার হিসেবে হাসনে আলমের রূপালী ব্যাংক ও ইসলামী ব্যাংকে ৩৪ বছরের বহুমুখী কর্ম অভিজ্ঞতা রয়েছে। রূপালী ব্যাংকেও তিনি ডিএমডি হিসেবে কাজ করেছেন।

১৯৮৬ সালে প্রবেশনারি অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন তিনি। সুদীর্ঘ কর্মময় পথচলায় রূপালী ব্যাংকে শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান হিসেবে আন্তর্জাতিক বিভাগ, মানবসম্পদ বিভাগ, ট্রেজারি বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট বিভাগে দায়িত্ব পালন করেছেন। রূপালী ব্যাংকে ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন হাসনে আলম। পরে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। এছাড়া দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও কনফারেন্সে অংশ নেন। পেশাগত কারণে ভ্রমণ করেন ভারত ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, সৌদি আরব, বাহরাইন এবং আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com