বিবিএনিউজ.নেট
শনিবার, ০৬ জুলাই ২০১৯ প্রিন্ট ৬৯২ বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও শিল্পপতি মোরশেদ আলম ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৪৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।
মোরশেদ আলম বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ১০ম ও ১১তম জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য। এছাড়া তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির চেয়ারম্যান ও পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক, বীমা, আর্থিক সেবা, গণমাধ্যমের পাশাপাশি আবাসন ও নির্মাণ শিল্প, হোটেল অ্যান্ড রিসোর্টস, রফতানিমুখী শিল্পসহ বহুবিধ ব্যবসা ও শিল্পের সঙ্গে সম্পৃক্ত এ উদ্যোক্তা।
তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
Posted ০১:০৪ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com