বিবিএনিউজ.নেট
সোমবার, ১৭ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৪০ বার পঠিত
২০১৯-২০ মৌসুমের পুরোটা শিরোপাবিহীনই কাটলো ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ আশা হয়ে থাকা ইউরোপা লিগ থেকেও এবার ছিটকে গেলো রেড ডেভিলরা।
রোববার রাতে জার্মানির কোলনে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে এক লেগের সেমিফাইনালে এগিয়ে থাকার পরও ২-১ ব্যবধানে হেরেছে ইউনাইটেড।
ম্যাচের ৯ম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি-কিক থেকে লিড নেয় ওলে গানার সুলশারের দল। মৌসুমে এটি তাদের ২২তম পেনাল্টি। নিজেদের ডি-বক্সের ভেতর মার্কাস রাশফোর্ডকে সেভিয়ার দিয়েগো কার্লোস ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান ম্যাচ রেফারি।
কিন্তু শুরুতে এগিয়ে যাওয়ার পরও ব্যবধান ধরে রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা। দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ইউরোপা লিগ বিশেষজ্ঞ সেভিয়া। ২৬তম মিনিটে ডেভিড ডি গিয়াকে বোকা বানিয়ে দলকে সমতায় ফেরান সাবেক লিভারপুল ফরোয়ার্ড সুসো।
বিরতি থেকে ফিরে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু কয়েকবার সহজ সুযোগ হাতছাড়া করেন তাদের ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শাল। অন্যদিকে নিজেদের গোলপোস্ট দারুণভাবে সামাল দিয়েছেন ম্যাচের নায়ক সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বোনো।
ইউনাইটেড সুযোগ মিস করলেও ভুল করেনি সেভিয়া। ৭৮ মিনিটে রেড ডেভিলদের দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে ডি লুক ডি জংয়ের গোলে এগিয়ে যায় তারা। বাকি সময় লড়াই করেও আর ম্যাচে ফিরতে পারেনি সুলশারের দল।
Posted ০২:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com