বিবিএনিউজ.নেট
শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ প্রিন্ট ৬৭৩ বার পঠিত
শাশা ডেনিমস লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান এন.কে.এ. মবিন এফসিএ।
সমাপ্ত বছরে কোম্পানির পরিচালক পর্ষদ পূর্ব-ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অুমোদন করে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সভায় অন্য আলোচ্যসূচির সাথে ৩০ জুন, ২০১৯ অর্থবছরের পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও অনুমোদন দেয়া হয়।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, স্বতন্ত্র পরিচালক সৈয়দ মইনূল হক, মিসেস জেরিন মাহমুদ এফসিএ এবং কোম্পানির অর্থ পরিচালক আহাসানুল হক, সিএফও মো. সারোয়ার হোসেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আলী ইমাম এবং মোহাম্মদ এনামুল হাসানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব আসলাম আহমেদ খান।
Posted ০৪:০১ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com