মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শাহজীবাজার পাওয়ারের চেয়ারম্যান হলেন আনিস সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   প্রিন্ট   ৩৫৬ বার পঠিত

শাহজীবাজার পাওয়ারের চেয়ারম্যান হলেন আনিস সালাহউদ্দিন

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করছেন বিশিষ্ট শিল্পোদ্যাক্তা আনিস সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৯ জুন) অনুষ্ঠিত শাহজীবাজার পাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তাকে চেয়ারম্যান মনোনীত করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আনিস সালাহউদ্দিন আহমেদ ইতালি ও ইন্দোনেশিয়ায় উচ্চতর ডিপ্লোমা গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে গার্মেন্টস বায়িংহাউজে নতুন ক্যারিয়ার শুরু করেন। এ সময় পেশাগত প্রয়োজনে ঘন ঘন ইউরোপ ও দূরপ্রাচ্যের বিভিন্ন দেশ ভ্রমণ করতে হয়। আর তাতে তৈরি টেক্সটাইল ও পোশাক খাতের ব্যবসার নানাদিক সম্পর্কে জানা এবং কার্যকর অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হয়। ১৯৯৬ সালে তিনি ইয়ুথ গ্রুপের অংশীদার হিসেবে ব্যবসায়িক জীবন শুরু করেন। সময়ের বিবর্তনে তিনি টেক্সটাইল ও অন্যান্য ম্যানুফেক্চারিং শিল্পে অসাধারণ দক্ষ হয়ে উঠেন।

তিনি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
×

Posted ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com