Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে নাভানা ফার্মা

শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩৮৭ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে নাভানা ফার্মা

বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে নাভানা ফার্মা উঠে এসছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বাড়ার কারণে সাপ্তাহিক গেইনারের শীর্ষে অব¯’ান করছে নাভানা ফার্মা । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে নাভানা ফার্মার উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০৯ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৫৮ টাকা ৫০ পয়সা বা ১১৪.৪৮ শতাংশ। এর মাধ্যমে নাভানা ফার্মা ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ২৮.৪৩ শতাংশ,এডিএন টেলিকমের ২৪.৫৫ শতাংশ, আমরা নেটওয়ার্কের ২২.৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২১.৭৩ শতাংশ, লুবরেফেরে ২১.৬৬ শতাংশ, আমরা টেকনোলজির ২১.৪১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ২০.১৬ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ১৮.৪৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০২:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com