Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স

শনিবার, ১২ নভেম্বর ২০২২   প্রিন্ট   ৩৪৮ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৬-১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ১৬ টাকা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ৬০ শতাংশ। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিসের ২৮.৯৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ২৮.০৩ শতাংশ, এপেক্স ফুডসের ২০.৬১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ১৬.৮২ শতাংশ, সিনোবাংলার ১৬.৪৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১০.৬০ শতাংশ, নাভানা ফার্মার ৭.১২ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.৫৮ শতাংশ এবং জেমিনি সী ফুডের ৫.৪৪ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box

Posted ০৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com