সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২২ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ২৯৮ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতের

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৬-২০ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে শেয়ারদর বেড়েছে ১০ খাতের। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা করেছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৯.৩০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা গুণছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা করেছেন ৮.৮০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা গুণছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণেছেন ৫.৪০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা বিবিধ খাতে ৪.৮০ শতাংশ, ট্যানারী খাতে ২.৬০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭০ শতাংশ, পাট খাতে ০.৪০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩০ শতাংশ, ব্যাংক খাতে ০.৩০ শতাংশ মুনাফায় রয়েছেন।

 

Facebook Comments Box
×

Posted ১২:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com