Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৫ খাতের

শনিবার, ১৫ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৬৩ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৫ খাতের

বিদায়ী সপ্তাহে (১০-১৩ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৫ খাতের। এর ফলে ৫ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন। খাতগুলো হলো- পাট, কাগজ ও প্রকাশনা, ভ্রমণ ও অবকাশ, জেনারেল ইন্স্যুরেন্স এবং সেবা ও আবাসন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতের। সপ্তাহজুড়ে এ খাতে দর বেড়েছে ৮.৪০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে কাগজ ও প্রকাশনা খাতের। সপ্তাহজুড়ে এই খাতের দর বেড়েছে ৬.১০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতের। সপ্তাহজুড়ে এই খাতের দর বেড়েছে ৪.২০ শতাংশ।

অন্য খাতগুলোর মধ্যে- জেনারেল ইন্স্যুরেন্সের ২.৫০ শতাংশ এবং সেবা ও আবাসন খাতের ১.৪০ শতাংশ দর বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ১২:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com