রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক লুজারের শীর্ষে তাল্লু স্পিনিং

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ২২ জানুয়ারি ২০২২   প্রিন্ট   ৪০১ বার পঠিত

সাপ্তাহিক লুজারের শীর্ষে তাল্লু স্পিনিং

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৭৫ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৩ কোটি ৩৯ লাখ ৮২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.২২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকা।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯০ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, বেক্সিমকো গ্রীণ সুকুক, ইস্টার্ণ কেবলস, বসুন্ধরা পেপার মিলস, পাওয়ার গ্রীড,ন্যাশনাল টিউবস ও ইফাদ অটোস লিমিটেড।

Facebook Comments Box
×

Posted ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ২২ জানুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com