|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৯১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষস্থানে রয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৬৫২টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৬ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৭ কোটি ৬৩ লাখ টাকা।
নিটল ইন্স্যুরেন্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিলস, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।

Facebook Comments Box

Posted ১২:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com