নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ এপ্রিল ২০২১ প্রিন্ট ৫৮৩ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯৩ কোটি ১২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৯৭০টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৭৪ লাখ ৫৭ হাজার ৬১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৯ কোটি ৫৯ লাখ টাকা।
রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৯ লাখ ৪২ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৪ কোটি ১৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিমা ফুড কর্পোরেশন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন