Ad
x

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

শনিবার, ২৮ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪০৬ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬১৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৭৯ লাখ ৯১ হাজার ৫৭৪টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা।

পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৫ কোটি ৫৩ হাজার ৮৮০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯১ কোটি ৪১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, ইসলামিক ফিন্যান্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box

Posted ০১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com