|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

শনিবার, ০৮ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৪২ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৪৯ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ২৪ লাখ টাকা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬৭ লাখ ৫০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ১৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, লাফার্জহোলসিম, ভিএফএস থ্রেড ডাইং ও সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com