|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

শনিবার, ১৬ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৪০ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাফার্জ হোলসিম

বিদায়ী সপ্তাহে (১০-১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে লাফার্জ হোলসিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৮৪ কোটি ৩৮ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪৫ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৪ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৬৪ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। কোম্পানিটির ২৩ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২১ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুর সুজের ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫১ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩৪২ কোটি ৪৯ লাখ ৭২ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৩২৮ কোটি ৫১ লাখ ২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২২৮ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকার, ডেলটা লাইফের ২২১ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮৩ কোটি ২৪ লাখ ৯০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৫৯ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com