|

Advertisement
×

সিরিয়ায় মেসি ফাউন্ডেশনের অর্ধলাখ শিক্ষাসামগ্রী বিতরণ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪৪৯ বার পঠিত

সিরিয়ায় মেসি ফাউন্ডেশনের অর্ধলাখ শিক্ষাসামগ্রী বিতরণ

ইউনিসেফের সঙ্গে সম্মিলিতভাবে যু্দ্ধবিধ্বস্ত সিরিয়ার ৯টি প্রদেশের বালক-বালিকাদের মধ্যে ৫০ হাজার ৬৩০টি শিক্ষা সামগ্রী বিতরণ করেছে দ্য লিও মেসি ফাউন্ডেশন।

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির অর্থায়নে পরিচালিত তার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

আনন্দের মাধ্যমে জ্ঞানগত ও সামাজিক দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় সিরিয়ান শিশুদের। বিনোদনমূলক এবং স্কুলের এসব উপকরণ দিয়ে চেষ্টা করা হয় বিধিমত এবং অনানুষ্ঠানিকভাবে শিশুদের মনোবিকাশ উন্নয়নের।

হাসাকাহ, কুনেইত্রা, আলেপ্পো, হামা, হোমস, দারা, দেইর এজ-জর, সুইদা এবং দামাস্ক-সহ সিরিয়ার ৯টি প্রদেশের শিশুদের এসব শিক্ষা সামাগ্রী দেওয়া হয়।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com