Ad
x

সোনালি আঁশ ও প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ডসভার তারিখ ঘোষণা

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৭২৭ বার পঠিত

সোনালি আঁশ ও প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ডসভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সোনালি আঁশ লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা অনুসারে সোনালি আঁশ লিমিটেডের পর্ষদ সভা আগামী ১৬ ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

গত বছর প্রথম প্রান্তিকে সোনালি আঁশের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ০.৮ পয়সা।

অন্যদিকে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটির সভায় ৩১ ডিসেম্বর,২০১৯ সমাপ্ত সময়ের অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। এবং শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

উল্লেখ্য, ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

Facebook Comments Box

Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com