বিবিএনিউজ.নেট
বুধবার, ০৩ জুলাই ২০১৯ প্রিন্ট ৬৭৮ বার পঠিত
সোনালী ব্যাংক লিমিটেডের ডিজিএম মো. সাহাজাহান জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে স্থানীয় কার্যালয়ে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি স্থানীয় কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিকম (অনার্স) এবং এমকম ডিগ্রি সম্পন্ন করে পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ৩৫ বছর ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় ক্রেডিট ম্যানেজমেন্ট, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, প্রধান কার্যালয়ের ইন্সপেক্টর অব ব্রাঞ্চেস ও প্রধান কার্যালয়ের ভিজিলেন্স বিভাগে, করপোরেট শাখা প্রধান, প্রিন্সিপাল অফিস হেড এবং স্থানীয় কার্যালয়ের করপোরেট ফিন্যান্সিং ও সাধারণ ঋণের ডিজিএম হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আইবিবির একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েট। তিনি ১৯৬০ সালে ফেনী জেলার মোমারিজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
Posted ০১:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com