শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

রবিবার, ২৩ মে ২০২১   প্রিন্ট   ৪৯৯ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৫ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এবং রেকিট বেনকিজার। রেকর্ড ডেটের কারণে আগামী ২৭ মে এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড : কোম্পানিটি ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদে জন্য ২০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এর আগে কোম্পানিটি সর্বশেষ বছরের জন্য দুই দফায় ২০০ শতাংশ করে মোট ৪০০ শতাংশ এবং এক দফা ৩০০ শতাংশসহ মোট ৭০০ শতাংশ অর্ন্তর্বতী ডিভিডেন্ড দিয়েছিল। এই ডিভিডেন্ড ইতোমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ টাকা ৮৯ পয়সা।
ঘোষিত লভ্যাংশ সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৬ জুলাই ম্যারিকো বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১৪০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড পাওয়া যাবে ১৪০ টাকা।
সর্বশেষ হিসাববছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৬ টাকা ৩৮ পয়সা। এই সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯০ টাকা ৫৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা।

আগামী ২২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির ৬০তম বার্সীক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১২:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com