নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০ প্রিন্ট ৪৬৮ বার পঠিত
ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে ৩৬ হাজার কর্মীর চাকরি স্থগিত করার পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি এরই মধ্যে তাদের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি গ্রাউন্ডেড অবস্থায় রেখেছে উড়োজাহাজের বহর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে আলোচনার পর বিএ এবং ইউনাইট ইউনিয়ন একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছে। কিন্তু এখনো তাদের মধ্যে কিছু বিষয়ে স্বাক্ষর করা বাকি আছে। এ চুক্তির মানে হলো বিএ তার কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলী ও প্রধান কার্যালয়ের কর্মীদের ৮০ শতাংশের চাকরি স্থগিত করবে। কিন্তু চাকরি স্থগিত হওয়ায় সংস্থাটির কর্মীরা যে একেবারেই অপ্রয়োজনীয় হয়ে পড়বে, বিষয়টি তেমন নয়। নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত সংকট থেকে মুক্তির আগ পর্যন্ত গ্যাটউইক ও লন্ডন সিটি বিমানবন্দরে বিএর সব কর্মীই এ সিদ্ধান্তের আওতায় আসবেন।
Posted ০৮:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com