|

Advertisement
×

এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক

রবিবার, ০২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ১২ বার পঠিত

এফবিসিসিআইর প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবসায়ী নেতা মো. ফজলুল হক।

বাণিজ্য মন্ত্রণালয়ের ২৬ জুলাই ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে বাণিজ্য সংস্থা আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় তাকে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিকেএমইএর সাবেক সভাপতি, এফবিসিসিআইর সাবেক পরিচালক এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

রোববার (২ আগস্ট) এফবিসিসিআই কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং সফলভাবে দায়িত্ব সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইর নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন মো. ফজলুল হক।

সভায় এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর প্রশাসকের প্রতি সচিবালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পাশাপাশি ব্যবসায়ী সমাজের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম এবং বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে এফবিসিসিআইর কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com