বিবিএনিউজ.নেট
শনিবার, ২৫ জুলাই ২০২০ প্রিন্ট ৪৯৬ বার পঠিত
করোনাভাইরাসের কারণে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হতে বাড়তি দুই মাস সময় লাগছে। সাধারণত আগস্টে শুরু হয়ে পরের বছরের মে মাসে শেষ হয়ে যায় প্রিমিয়ার লিগ। কিন্তু এবার আগস্টে শুরু হলেও শেষ হচ্ছে ২৬ জুলাই।
যার ফলে নতুন মৌসুম শুরুর তারিখও পিছিয়ে গেছে। তবে দুই মাস নয়, ইপিএলের নতুন মৌসুম শুরুর তারিখ পিছিয়েছে এক মাস। সাধারণত আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হয় ইপিএলের নতুন মৌসুমের খেলা। এবার সেটি শুরু হবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
অংশগ্রহণকারী ২০ দলের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে ২০২০-২১ মৌসুমের ইপিএলের সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন মৌসুমের খেলা শুরু হবে ১২ সেপ্টেম্বর। যা শেষ হবে আগামী বছরের ২৩ মে তারিখে। আগামী ২১ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেবে আয়োজকরা।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com