|

Advertisement
×

আইপিএলের ধারাভাষ্য ফিরে পেতে মাঞ্জরেকারের আকুতি

শুক্রবার, ৩১ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৬৭ বার পঠিত

আইপিএলের ধারাভাষ্য ফিরে পেতে মাঞ্জরেকারের আকুতি

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে ধারাভাষ্যকার হিসেবে নিজের দায়িত্ব ফিরিয়ে দেয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে খ্যাতি অর্জন করা সঞ্জয় মাঞ্জরেকার।

দীর্ঘদিন ধরেই বিসিসিআইয়ের চুক্তিবদ্ধ ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাঞ্জরেকার। কিন্তু গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে তাকে ধারাভাষ্য প্যানেলে রাখা হয়নি। গুঞ্জন শোনা যাচ্ছে, আইপিএলেও মাঞ্জরেকারকে রাখবে না বিসিসিআই।

করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়া আইপিএল এবার হবে চলতি বছরের সেপ্টেম্বরে। সেই আসরে বোর্ডের সকল নিয়ম-কানুন মেনে ধারাভাষ্য দেয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ মাঞ্জরেকার। তিনি সুযোগ চাচ্ছেন বিসিসিআইয়ের কাছে। যাতে করে জমজমাট এ আসরে থাকতে পারেন ধারাভাষ্য কক্ষে।

এ কথা জানিয়ে বিসিসিআইয়ের কাছে একটি মেইল করেছেন মাঞ্জরেকার। সেটি ছাপিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। যেখানে মাঞ্জরেকার লিখেছেন, ‘আইপিএলের তারিখ ঘোষণা করা হয়েছে, শিগগিরই ধারাভাষ্যকার প্যানেল বাছাই করবে বিসিসিআই। আমি খুশি মনেই আপনাদের নির্দেশনা মেনে কাজ করতে চাই। দিনশেষে আমরা কাজ করছি তো আপনাদের প্রযোজনাতেই। সবশেষবার হয়তো এই ব্যাপারটি পরিষ্কার ছিল না। ধন্যবাদ।’

তবে ঠিক কী কারণে মাঞ্জরেকারকে বাদ দেয়া হয়েছিল, সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি তখন। ধারণা করা হয় গত বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার ব্যাপারে সমালোচনামূলক মন্তব্য করায় নেয়া হয়েছিল এমন সিদ্ধান্ত। এখন আবার মাঞ্জরেকারকে ধারাভাষ্য প্যানেলে নেয়া হবে কি না সে সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com