Ad
x

লঙ্কান প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটার

রবিবার, ০২ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪১১ বার পঠিত

লঙ্কান প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটার

ভারতীয় ক্রিকেটারদের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার নিয়ম বা অনুমতি নেই, তা সবারই জানা। এ নিষেধাজ্ঞা ভঙ্গ করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েছিলেন ভারতের দুই ক্রিকেটার আসাদ আহমেদ ও প্রবীণ তাম্বে।

এবার সে তালিকায় যোগ দিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। তবে তিনি সিপিএল নন, নাম দিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটে। এই টুর্নামেন্টে অংশ নিতে যে ৭০ জন বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন, তার মধ্যে অন্যতম ইরফান পাঠান।

তবে এক্ষেত্রে বোর্ডের নিয়ম ভাঙার প্রশ্ন আসবে না। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র সেসব খেলোয়াড়দেরই বিদেশের লিগ খেলতে দেয় না, যারা এখনও ভারতের ঘরোয়া ক্রিকেট খেলছে। কিন্তু চলতি বছরের জানুয়ারিতেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইরফান। ফলে তিনি চাইলে এলপিএলে খেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

সম্ভাব্য ২৮ আগস্ট শুরু হবে এলপিএলের প্রথম আসর। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা থেকে পাঁচটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। এই দলগুলো চাইলে ইরফানকে মার্কি খেলোয়াড় হিসেবে ড্রাফটের বাইরে থেকেই দলে ভেড়াতে পারবে। অন্যথায় তার নামও উঠে নিলামে।

Facebook Comments Box

Posted ০৯:৩৫ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com