|

Advertisement
×

বিশ্বকাপ ফাইনাল খেলে অবসরে যাবেন ফিঞ্চ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০   প্রিন্ট   ৪২২ বার পঠিত

বিশ্বকাপ ফাইনাল খেলে অবসরে যাবেন ফিঞ্চ

করোনা ভাইরাসের কারণে ৫ মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন অ্যারন ফিঞ্চ। ক্রিকেট থেকে লম্বা লম্বা এই বিরতিতে নিজের অবসর নিয়ে একটি লক্ষ্য স্থির করেছেন অজি এই অধিনায়ক। করোনার কারণে হুট করে চলে আসা এই বিরতি তাকে আরও সতেজ করে তুলেছে বলে মনে করছেন ফিঞ্চ।

বুধবার অস্ট্রেলিয়ার একটি রেডিওকে অবসর নিয়ে নিজের ভাবনা জানান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ফিঞ্চ বলেন, ভারতে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিন। এটাই আমার লক্ষ্য এবং আমি আমার সিদ্ধান্তে অনড়। কিছুদিন আগে থেকেই এটা আমার মাথায় ছিল, বিরতির সময়ে বিষয়টা নিশ্চিত করে ফেলি। বিশ্বকাপের সময় আমার বয়স ৩৬ বছর হয়ে যাবে। এর মাঝে অবশ্য আমার ফর্ম, চোটের বিষয়ও থাকছে। এই বিরতি অনেক মানুষের জন্য ছিল ভীষণ কঠিন; তবে অ্যাথলেটদের জন্য, বিশেষ করে যারা বিরতিহীন ভ্রমণ করে এবং বছরে ১০-১১ মাস খেলে তাদের জন্য এটা ছিল মানসিকভাবে সতেজ হওয়ার সুযোগ। এটার প্রয়োজনও ছিল, যে সুযোগ আগে হয়নি।

২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডে ছিলেন ফিঞ্চ। তার নেতৃত্বে ইংল্যান্ডে গত বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলে অস্ট্রেলিয়া। কয়েকদিন আগেই জানিয়েছেন, আগামী ৩টি বিশ্বকাপের জন্য ছক কষছেন তিনি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com