শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দেশে ফিরলেন সাকিব

বিবিএনিউজ.নেট

রবিবার, ০৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৯৪৪ বার পঠিত

দেশে ফিরলেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যথাযথ করোনাবিধি মেনে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।

অসুস্থ শ্বশুর মমতাজ আহমেদকে (৭২) দেখতে গত ১৫ ডিসেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন সাকিব। কিন্তু তিনি পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উম্মে আহমেদ শিশিরের বাবা মমতাজ আহমেদ। জানাজা-দাফনসহ শেষকৃত্যের কার্যক্রমে অংশ নেন সাকিব।

প্রায় আড়াই সপ্তাহ যুক্তরাষ্ট্র থাকার পর আজ রোববার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করেছেন সাকিব। তার সঙ্গে দেশে ফিরেছেন মা শিরিন আক্তারও।

দেশে আসার আগেই অবশ্য নিজের ভক্ত-সমর্থকদের দারুণ এক সুখবর দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নতুন বছরের প্রথম দিনেই জানিয়েছেন, তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। শুক্রবার সাকিব নিজেই জানিয়েছেন এ খবর।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted` ১:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com