|

Advertisement
×

সন্ধ্যায় শুরু হচ্ছে বঙ্গমাতা গোল্ডকাপ

সোমবার, ২২ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৭৪৮ বার পঠিত

সন্ধ্যায় শুরু হচ্ছে বঙ্গমাতা গোল্ডকাপ

নারী ফুটবলের ফিফা র‌্যাংকিংয়ে সংযুক্ত আরব আমিরাত ৯৮ এবং বাংলাদেশ ১২৭। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপে অন্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ১১৮ ও তাজিকিস্তান ১২৬। লাওস ও কিরগিজস্তান এখনো ফিফা র‌্যাংকিংয়ে নাম ওঠাতে পারেনি।

শক্তির মাপকাঠি যদি ফিফা র‌্যাংকিং হয় তাহলে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। মধ্য প্রাচ্যের এ দেশটির বিপক্ষে ম্যাচ দিয়েই আজ সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।

৬ জাতির দেশের মধ্যে যে চারটির ফিফা র‌্যাংকিং আছে তাদের মধ্যে নিচে বাংলাদেশ। তারপরও এ টুর্নামেন্টে বাংলাদেশই ফেবারিট। কারণ টুর্নামেন্টটা বয়সভিত্তিক। গত কয়েক বছর ধরে মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়া ও এশিয়া অঞ্চলে ভালো পারফরম্যান্স বাংলাদেশের। তাই তো ঢাকার এ টুর্নামেন্ট খেলতে এসে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশগুলোও এক বাক্যে স্বীকার করছেন টুর্নামেন্টে স্বাগতিকরাই ফেবারিট।

বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতও যে শিরোপার দাবিদার তা রোববার হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে বলেছেন দেশটির কোচ ও অধিনায়ক। ‘কোন দল ফেবারিট তা মাঠেও বোঝা যাবে। যদি জানতে চান কারা ফেবারিট তাহলে আমার দলকেই এগিয়ে রাখবো’- আরব আমিরাতের কোচের এমন মন্তব্য চ্যালেঞ্জ জাগানিয়াই বটে।

 

বাকি ৪ বিদেশি দলের সব কোচই এক বাক্যে বলে গেছেন এই টুর্নামেন্টে বাংলাদেশ ফেবারিট। লাওস, তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও কিরগিজস্তানের মেয়েরা তো এখানে খেলতে আসতে পারাটাতেই বড় কিছু মনে করছেন। তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল বাফুফের প্রশংসা। মানে আমন্ত্রণ পাওয়াটাই তাদের কাছে বড় সম্মানের।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলটি আসলে জাতীয় দলই। সাবিনা খাতুন ছাড়া সবাই আছেন এই দলে। সে হিসেবে বাংলাদেশের দল নিয়ে আগ্রহটা বেশি মানুষের। সবার ধারণা শেষ পর্যন্ত ট্রফিটা রেখে দিতে পারবেন মৌসুমী-মারিয়ারাই।

তো বাংলাদেশ অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী কী নিজেদের ফেভারিট ভাবছেন? ‘সবাই আমাদের ফেবারিট বলে গেলেন। এটা আমাদের জন্য বড় পাওয়া। এখন আমাদের সেটা মাঠে প্রমাণ করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে এগুতে চাই’- বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২২ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com