|

Advertisement
×

বেঙ্গল ইসলামি লাইফের উদ্যোক্তা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বাজুসের সহ-সভাপতি নির্বাচিত

সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ২৯৫ বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফের উদ্যোক্তা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী বাজুসের সহ-সভাপতি নির্বাচিত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর ২০২৫-২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।

বেঙ্গল ইসলামি লাইফের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, মো. ইকবাল হোসেন চৌধুরী বর্তমানে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দেশের শিল্প, বাণিজ্য ও আর্থিক খাতে উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।

লক্ষ্মীপুর জেলার ইকবাল হোসেন চৌধুরী ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। ব্যবসা ও বিনিয়োগে তার নেতৃত্ব দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। জেসিএক্স ডেভেলপমেন্ট ও জেসিএক্স ট্রেডিং লিমিটেডে তার নেতৃত্বে প্রতিষ্ঠান দুটি দেশের আবাসন ও বাণিজ্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তাছাড়া জাপানের ক্রেডি গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (ঋউও) আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

ইকবাল হোসেন চৌধুরী বসুন্ধরা কিংস ফুটবল ক্লাবের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য ও পরিচালক হিসেবে যুক্ত আছেন।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৭:০৬ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com