Ad
x

অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেট দল

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   প্রিন্ট   ৫১১ বার পঠিত

অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ আইনজীবীদের ক্রিকেট দল

সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট একাদশকে হারিয়েছেন বাংলাদেশ দল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের হামিলটনে ৪ উইকেটে অস্ট্রেলিয়াকে হারান বাংলাদেশ দলের আইনজীবী খেলোয়াড়রা। ম্যাচে ৭১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট একাদশের ইমরান।

এর আগে গত সোম ও মঙ্গলবার শ্রীলঙ্কা ও কমনওয়েলথ ল’ইয়ার্স ক্রিকেট একাদশকে হারায় বাংলাদেশ দল।
বাংলাদেশ ল’লইয়ার্স ক্রিকেট দলের নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী চঞ্চল মুখার্জি ও একরামুল হক টুটুল। ম‌্যানেজার হিসেবে আছেন আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন।

নিউজিল্যান্ডের হ্যামিলটন শহর থেকে সহ-অধিনায়ক একরামুল হক টুটুল জানান, ২০১৫ ও ১৭ সালেও ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে আমরা অংশ নিয়েছিলাম। তখন জয় পাইনি। এবারই বিশ্বকাপে পর পর তিন ম্যাচে আমরা জয় পেয়েছি। এটা অত্যন্ত আনন্দের।

ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজন করেছে। এ বিশ্বকাপে অংশ নিয়েছে আটটি দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপের সমাপ্তি হবে।

এর আগে ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপ ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে, ২০১৫ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ০২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com