|

Advertisement
×

পদত্যাগ করলেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন

বুধবার, ১৫ জুন ২০২২   প্রিন্ট   ৪৯৬ বার পঠিত

পদত্যাগ করলেন আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন

 

 

অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

আজ বুধবার (১৫ জুন) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে মন্ত্রণালয় থেকে নতুন কাউকে দায়িত্ব দিয়ে এখনো কোন চিঠি ইস্যু করা হয়নি।

ড. এম মোশাররফ হোসেন ২০১৮ সালের ৪ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পান।

এরপর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তাকে পরবর্তী ৩ বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসাবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com