রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা

ইন্টারন্যাশনাল লিজিংয়ের এজিএম আগামী ২২ আগস্ট

রবিবার, ৩০ জুন ২০১৯   প্রিন্ট   ৯২০ বার পঠিত

ইন্টারন্যাশনাল লিজিংয়ের এজিএম আগামী ২২ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে ৫টি সাধারণ শেয়ার পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ আগস্ট। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫৩ পয়সা। আর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৬ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ রোববার কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

এদিকে কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার পাশাপাশি চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ পয়সা। অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে মুনাফা কমেছে ৩৬ পয়সা।

মুনাফা কমলেও চলতি বছরে কোম্পানিটির সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের মার্চ শেষে প্রতিটি শেয়ারের বিপরীতে সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সা, যা ২০১৮ সালের মার্চ শেষে ছিল ১৩ টাকা ৩৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৫২ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com