Ad
x

ইসলামী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মঈনুল আহসান

মঙ্গলবার, ১৪ জুন ২০২২   প্রিন্ট   ৪১৭ বার পঠিত

ইসলামী ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মঈনুল আহসান

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের মুখ্য হিসাব কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মঈনুল আহসান চৌধুরী।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে যোগদানের আগে তিনি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। হিসাব বিজ্ঞানে স্মাতকোত্তর ডিগ্রীধারী মঈনুল আহসান চৌধুরী একজন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যিনি ২৬ বছরের বেশি সময় ধরে বীমা খাতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মঈনুল ১৯৯৬ সালে অফিসার পদে ইর্ষ্টার্ন ইন্স্যুরেন্সে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে মেঘনা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের বিভিন্ন ব্যবস্থাপকীয় পদে দায়িত্ব পালন করেন।

মঈনুল আহসান চৌধুরী দেশ-বিদেশে বীমা বিষয়ক সেমিনার, সিম্পাজিয়াম,পুনঃবীমা, এন্টি মানি লন্ডারিং ও ক্যাপিটাল মার্কেটের উপর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৮:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুন ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com