Ad
x

ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮৬০ বার পঠিত

ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত পরিচালক পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ মোহাম্মদ সাঈদ খোকনকে চেয়ারম্যান ও আলহাজ মো. ইসমাইল নওয়াবকে ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ সাঈদ খোকন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র। তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
এছাড়া আলহাজ ইসমাইল নওয়াব ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি শিক্ষা উন্নয়নসহ সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সাথে জড়িত।

Facebook Comments Box

Posted ১১:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com