বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ঐতিহাসিক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯   প্রিন্ট   ৬২১ বার পঠিত

ঐতিহাসিক ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

কলকাতার ইডেন গার্ডেনসে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

ভারতীয় অধিনায়ক কোহলি জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাট করতেন। যার ফলে টসের সিদ্ধান্তে মনস্তাত্ত্বিক জয় পেয়েছে বাংলাদেশ দলই।

বাংলাদেশের মতো ভারতের জন্যও এটিই প্রথম গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। তবে ভারতীয় স্কোয়াডে থাকা মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, ইশান্ত শর্মা ও কুলদ্বীপ যাদবের আগেই দিবারাত্রি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে থাকা কেউই এর আগে খেলেননি দিবারাত্রির টেস্ট ম্যাচ। ফলে পুরোপুরি নতুন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাইম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন ও এবাদত হোসেন।

ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদভ ও মোহাম্মদ শামি।

Facebook Comments Box

Posted ১১:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com