বিবিএনিউজ.নেট
সোমবার, ২৭ জুলাই ২০২০ প্রিন্ট ৫১৩ বার পঠিত
রোববার রাতে সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে সিরি ‘আ’ শিরোপা নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। শিরোপা নিশ্চিত করা এ ম্যাচে একটি গোল করেছেন রোনালদো নিজেও। সবমিলিয়ে লিগে ৩১ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকাই রেখেছেন তিনি।
লিগের দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে জুভেন্টাসের টানা নবম শিরোপা। গত ২০১১-১২ মৌসুম থেকে টানা সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হয়ে আসছে জুভেন্টাস। সবমিলিয়ে ৩৫তম লিগ শিরোপা জিতল ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান দল। এবারের শিরোপাটি করোনাভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি উৎসর্গ করেছেন রোনালদো।
শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক বিশদ পোস্টে এ কথা জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘শেষ! ইতালির চ্যাম্পিয়ন হয়ে গেলাম। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে খুবই ভালো লাগছে। দুর্দান্ত এ ক্লাবের সঙ্গে আরও ইতিহাস গড়ার দিকে তাকিয়ে রয়েছি।’
‘আমাদের এই শিরোপাটি জুভেন্টাসের সকল সমর্থকদের জন্য। বিশেষ করে তাদের জন্য, যারা হুট করে আসা বৈশ্বিক মহামারিতে (করোনাভাইরাস) আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুরো পৃথিবীই এতে বদলে গেছে। এই সাফল্য সহজ ছিল না। আপনাদের সাহস এবং একাগ্রতার কারণেই আমরা চ্যাম্পিয়নশিপের কঠিন সময়টা মোকাবিলা করতে পেরেছি। এই শিরোপাটা ইতালির সবার জন্য। আপনাদের সবার জন্য ভালোবাসা।’
Posted ০২:০০ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com