Ad
x

করোনায় মৃতদের দাফনকার্যে অ্যাম্বুলেন্স দিলেন সাকিব

সোমবার, ০৬ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৮৬ বার পঠিত

করোনায় মৃতদের দাফনকার্যে অ্যাম্বুলেন্স দিলেন সাকিব

সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বেশ কিছু জনসেবামূলক প্রতিষ্ঠান। যার মধ্যে অন্যতম মাস্তুল ফাউন্ডেশন। যাদের রয়েছে নিজস্ব একটি স্কুল। এছাড়াও দেশের অনেক সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিয়ে নিয়মিত সহায়তা করে আসছে তারা।

বর্তমানে করোনাভাইরাসের ক্রান্তিকালেও এ ফাউন্ডেশনটি সরব ভূমিকা পালন করছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফনের কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। এ কাজের জন্য তারা নিজেদের অর্থ খরচ করে ভাড়ায় নেয়া অ্যাম্বুলেন্স ব্যবহার করছে।

এটি জানতে পেরে মাস্তুল ফাউন্ডেশনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ফাউন্ডেশন। সাকিবের সরাসরি তত্ত্বাবধানে মাস্তুল ফাউন্ডেশনকে দেয়া হয়েছে একটি অ্যাম্বুলেন্স। যা ব্যবহার করা হবে করোনায় মৃতদের দাফনের কাজে।

নিজের ফেসবুক পেজে মাস্তুলের কাজের বিশদ বিবরণসহ অ্যাম্বুলেন্স দেয়ার খবরটি জানিয়েছেন সাকিব। বিস্তারিত পোস্টে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন “অকশন ফর একশন” আমন্ত্রন জানায় মাস্তুল ফাউন্ডেশনকে কোভিড-১৯ দুর্যোগ পরিস্থতিতে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান জানান, বর্তমানে তাঁরা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের, করোনাতে মৃত ব্যাক্তিদের দাফন কার্যক্রমও সম্পন্ন করেছে এবং এটি তারা নিজেদের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে চালাচ্ছে, যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছিল। সে আরও জানায় তাদের একটি নিজস্ব অ্যাম্বুলেন্স হলে করোনাতে আক্রান্ত ও মৃত ব্যাক্তিদের দাফন কাজে সহযোগিতা করতে পারবে।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল এটিকে সাকিব আল হাসানের নজরে এনেছিলেন, যিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনকে সহায়তা করার।

Facebook Comments Box

Posted ০৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com