Ad
x

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯   প্রিন্ট   ৬৬৫ বার পঠিত

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ বধের পর আবার জেগে উঠেছে বাংলাদেশ। বিশ্বকাপে এবার অস্ট্রেলিয়াকেও হারানোর আত্মবিশ্বাস মাশরাফিদের মনে। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে এই বিশ্বাস নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি, মাছরাঙা টেলিভিশন ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে। ইনজুরির কারণে বাংলাদেশ দুটি পরিবর্তন এনেছে। কাঁধের চোটে নেই মোসাদ্দেক হোসেন, পিঠের সমস্যায় বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় দলে ঢুকেছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন।

ট্রেন্ট ব্রিজে সুখস্মৃতি নেই বাংলাদেশের। সবশেষ ২০১০ সালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে এখানে খেলেছিল তারা। আগেরটি আরও আগে, ২০০৫ সালে। অতীত ভুলে রবিন হুডের শহরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন ইতহাস গড়ার মিশনে নামতে প্রস্তুত মাশরাফিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে। ২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে জিতেছিল বাংলাদেশ। সব মিলিয়ে ২১ ম্যাচের লড়াইয়ে ওই একবারই জিততে পেরেছে টাইগাররা। দুটি ম্যাচে অবশ্য ফল হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ২১ ওয়ানডের মধ্যে তিনটি ম্যাচ আছে বিশ্বকাপে। ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল। ২০০৭ সালে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল ১০ উইকেটের। ২০১৫ সালের বিশ্বকাপের ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি। বিশ্ব আসরে আজ চতুর্থবার মুখোমুখি হচ্ছে দল দুটি। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচ জেতাটা খুব জরুরি মাশরাফিদের।

বাংলাদেশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

Posted ০৩:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com