|

Advertisement
×

দুদক উপপরিচালক আহসানুল কবীর সাময়িক বরখাস্ত

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   প্রিন্ট   ৬৯৪ বার পঠিত

দুদক উপপরিচালক আহসানুল কবীর সাময়িক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার কারণে এ ব্যবস্থা নিয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

মূলত তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডকে প্ল্যান পাস করার অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগ।

দুদকের আদেশে বলা হয়, ওই অভিযোগের বিষয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে আহসানুল কবীর পলাশকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট নথি বিষয়ক কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় এবং সময় বৃদ্ধির আবেদনও না করায় দুর্নীতি দমন কমিশনের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৬ জুলাই কমিশন সভায় ৪৩(১) বিধি অনুযায়ী তাকে তার চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকা অবস্থায় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ গত ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com