|

Advertisement
×

দেশ গার্মেন্টসের এজিএমে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৯০ বার পঠিত

দেশ গার্মেন্টসের এজিএমে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

দেশ গার্মেন্টস লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা ১৯ ডিসেম্বর ২০১৯ রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির চেয়ারম্যান রোকেয়া কাদেরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক বিদ্যা অমৃত খান, স্বতন্ত্র পরিচালক বিএম নুরুল আজিম এফসিএ ও সুভাষ চন্দ্র বোস । সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব ড. কে মল্লিক। এছাড়া সভায় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরে প্রতিষ্ঠানটির মোট টার্নওভার ৬৭ কোটি ১২ লাখ টাকার বিপরীতে গ্রোস প্রফিট হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা । প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু ২০ টাকা ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি আয় ২ টাকা ৬৭ পয়সা।

Facebook Comments Box

Posted ০১:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com