বিবিএনিউজ.নেট
শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ প্রিন্ট ৫৯৬ বার পঠিত
জাতীয় লিগের প্রথম ম্যাচে মাঠে নামার কথা আটটি দলেরই। প্রথম স্তরে দুটি এবং দ্বিতীয় স্তরে দুটি ম্যাচ মাঠে গড়ানোর কথা। যদিও বৃষ্টির কারণে প্রথম এবং দ্বিতীয় স্তরের দুটি ম্যাচ মাঠেই গড়াতে পারেনি।
তবে যে দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে, সেখানে দ্বিতীয় স্তরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল চট্টগ্রাম বিভাগ এবং মাহমুদউল্লাহ রিয়াদের দল ঢাকা মেট্রো।
বৃষ্টির কারণে এই মাঠেও খেলা অনুষ্ঠিত হয়েছে প্রায় ৪০ ওভার কম। পুরো দিনে খেলা হলো মাত্র ৫১ ওভার। টস জিতে ব্যাট করতে নেমে যদিও চট্টগ্রাম বিভাগ খুব বেশি সুবিধা অর্জন করতে পারেনি ঢাকা মেট্রোর বোলারদের কাছ থেকে।
বেশ কিছুদিন বিরতি দিয়ে ফিরলেন তামিম ইকবাল। কিন্তু মাহমুদউল্লাহর ঘূর্ণির সামনে কুপোকাত হলেন তিনি। রিটার্ন ক্যাচ দিয়ে মাত্র ৩০ রান করে সাজঘরে ফেরেন তামিম। সাদিকুর রহমান সর্বোচ্চ ৫১ রান করে আউট হন। এছাড়া অধিনায়ক মুমিনুল হক আউট হন কেবল ১১ রান করে।
তিন নম্বরে নামা পিনাক ঘোষ ৩০ রানে এবং তাসামুল হক উইকেটে রয়েছেন ১৭ রান নিয়ে। প্রথম দিন শেষে ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয়েছে চট্টগ্রাম বিভাগ। ঢাকা মেট্রোর হয়ে তিনটি উইকেটই নেন মাহমুদউল্লাহ রিয়াদ।
Posted ০৮:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com