|

Advertisement
×

মেঘনা ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৩৭ বার পঠিত

মেঘনা ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের এবং প্রয়োজনীয় সকল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এর অনুমোদন সাপেক্ষে কোম্পানির নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি করা হয়েছে।

কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে নাম পরিবর্তনের এই কৌশলগত সিদ্ধান্তটির অনুমোদন দেন। সেই অনুযায়ী জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করে।

নাম পরিবর্তনটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে মেঘনা ইন্স্যুরেন্সের প্রবিধানগত সম্মতি এবং শক্তিশালী কর্পোরেট সুশাসনের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে ‘পিএলসি’ সংযোজন কোম্পানির উন্নত জবাবদিহিতা, স্বচ্ছতা এবং কৌশলগত বৃদ্ধির একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। কোম্পানি তার পলিসি হোল্ডার, শেয়ারহোল্ডার এবং অন্যান্য অংশীদারদের প্রতি আগের মতোই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। নাম পরিবর্তনের ফলে কোম্পানির পরিচালনগত কাঠামোর কোনো পরিবর্তন হবে না।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com