রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ৩ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

রবিবার, ০২ জুন ২০১৯   প্রিন্ট   ৯১২ বার পঠিত

সপ্তাহজুড়ে ৩ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিনটি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান তিনটি হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত বছরের হিসাব পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশের পাশাপাশি বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেটও নির্ধারণ করেছে কোম্পানিগুলো।

গ্লোবাল ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ৩ আগস্ট অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২৪ জুন নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আর এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৮৩ পয়সা।

বার্জার পেইন্টস: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২৫ জুন নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ৪৪ টাকা ১৩ পয়সা। আর এনএভি দাঁড়িয়েছে ১৭৬ টাকা ১৮ পয়সা।

প্রিমিয়ার লিজিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ১১ জুলাই অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২৫ জুন নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ৫৮ পয়সা। আর এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ২৮ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০২ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com