বিবিএনিউজ.নেট
রবিবার, ২৬ মে ২০১৯ প্রিন্ট ৭৫৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে এই সভা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইবিএল।
সভায় শেয়ারহোল্ডারা ২০১৮ সালের জন্য ২০ শতাংশ নগদ (ক্যাশ) এবং ১০ শতাংশ বোনাস (স্টক) লভ্যাংশ অনুমোদন দেন।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী।
ইবিএল পরিচালক এ এম শওকত আলী, মীর নাসির হোসেন, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, মুফাখখারুল ইসলাম খসরু, ওরমান রাফে নিজাম, গাজী মো. শাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সেক্রেটারী সাফিয়ার রহমান সভায় উপস্থিত ছিলেন।
Posted ০২:১৭ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com