|

Advertisement
×

ঢাকা ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯   প্রিন্ট   ৮০৪ বার পঠিত

ঢাকা ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আজ বৃহস্পতিবার রাজধানীর আইডিইবি ভবনে ইন্স্যুরেন্সটির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশের অনুমোদন দেওয়া হয়।

৩১ ডিসেম্বর, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করেছে ই্স্যুরেন্সটি। আলোচ্য সময়ে ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা (পুনর্মূল্যায়নকৃত)। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪ টাকা ৬ পয়সা (পুনর্মূল্যায়ন ছাড়া)।

কোম্পানির প্রতিষ্ঠিত চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান শম্পা রহমান, সতন্ত্র পরিচালক গোলাম সারওয়ার ও হাসান রাজিব প্রধান, সিএফও এ.কিউ.এম ওয়াজেদ আলি, কোম্পানী সেক্রেটারি উত্তম কুমার দেসহ কোম্পানির শেয়ারহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com