রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জরিমানা-সুদ লাগবে না বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিলে

সোমবার, ১১ মে ২০২০   প্রিন্ট   ৫৪১ বার পঠিত

জরিমানা-সুদ লাগবে না বিলম্বে ভ্যাট রিটার্ন দাখিলে

নির্ধারিত সময়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের রিটার্ন দাখিল করতে না পারলেও জরিমানা ও সুদ দিতে হবে না। করোনা ভাইরাসের কারণে বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। মন্ত্রিসভা সম্প্রতি আইন সংশোধনের নীতিগত অনুমোদন দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জরিমানা ও সুদ মওকুফের বিষয়ে শিগগির আদেশ জারি করবে বলে জানা গেছে। ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্নিষ্টরা জানান।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এর মধ্যে রাজস্ব আহরণ কার্যক্রম গতিশীল রাখতে এনবিআর মাসিক ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে ভ্যাট সার্কেল অফিস সীমিত পরিসরে খোলা রেখেছিল। তবে ব্যবসা-বাণিজ্যসহ বেশিরভাগ কার্যক্রম বন্ধ থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান এ সময়ে রিটার্ন দাখিল করতে পারেনি। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিলে এফবিসিসিআইসহ আরও কিছু সংগঠন জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন করে। এরপর আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
এনবিআরের এক কর্মকর্তা বলেন, সময়মতো রিটার্ন দাখিল করতে না পারায় একদিকে ব্যবসায়ীদের যেমন জরিমানাসহ- সুদ গুনতে হচ্ছে, অন্যদিকে রাজস্ব আহরণে জড়িত কর্মকর্তাদের ওপর এর দায় বর্তায়। এ কারণে আইন সংশোধনের প্রক্রিয়া করা হয়। এতে ব্যবসায়ীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি দায় থেকে মুক্তি পাবেন কর্মকর্তরাও।
বিদ্যমান মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের বিধানে বলা আছে, প্রতি মাসের রিটার্ন পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়। তা না হলে এককালীন ১০ হাজার টাকা জরিমানা ও প্রতিদিনের জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হয়। আইনে এমন বিধান থাকায় এনবিআরের নির্বাহী আদেশের সময় বাড়ানোর সুযোগ নেই। তাই আইনটি সংশোধন করে নতুন একটি ধারা যুক্ত করার অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বর্তমানে সংসদ চালু না থাকায় আইন মন্ত্রণালয় এটি পরীক্ষা-নিরীক্ষা করে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অধ্যাদেশ আকারে তা জারি করবে। সংসদ বসার প্রথম দিনই তা উপস্থাপন করা হবে। নতুন বিধান যুক্ত করার মাধ্যেম দুর্যোগকালীন যে কোন পরিস্থিতিতে এনবিআর প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
সংশোধনীতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও জরুরি অবস্থার কারণে জনস্বার্থে এনবিআর সুদ ও জরিমানা পরিশোধ ব্যতীত রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াতে পারবে। করোনার কারণে ভ্যাট আহরণে নেতিবাচক প্রভাব পড়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com