সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

প্রভাতী ইন্স্যুরেন্সের এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬৭২ বার পঠিত

প্রভাতী ইন্স্যুরেন্সের এজিএমে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির চেয়ারম্যান মো. মমিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১৯ সমাপ্ত বছরের পরিচালক পরিষদের প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব এবং অন্য এজেন্ডাসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির ব্যবসায়িক সাফল্যে সন্তোষ প্রকাশ করে সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় অনলাইনে যুক্ত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মারুফ সাত্তার আলীসহ অন্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম.এ. সালাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন কর্মকর্তা শাখাওয়াত হোসেন মামুন, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম।

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com