অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪ প্রিন্ট ৩১৮ বার পঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ২৪তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হয়। কোম্পানীর পরিচালক সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় শেয়ারহোল্ডারবৃন্দের সর্বসম্মতিতে ২০২৩ সালের জন্য ১৪% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
সভায় কোম্পানীর পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, মোঃ শফিউর রহমান, মোঃ আব্দুল হামিদ, সোহেল আহমদ চৌধুরী, সৈয়দ কামরুল হোসেন, আনোয়ার ফারুক কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম, প্রধান অর্থ কর্মকর্তা চন্দ্র শেখর দাস, এফসিএ এবং বহিঃ নিরীক্ষক অনিল সালাম ইদ্রিস এন্ড কোং চাটার্ড একাউটেন্টস উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সভা পরিচালনা করেন কোম্পানী সচিব জগদীশ কুমার ভঞ্জ, এফসিএস।
Posted ০৯:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন