শনিবার ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইউনিয়ন ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ৩৮০ বার পঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্লাটফর্মে রোববার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাসমত আলী।

উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন এবং কোম্পানির ব্যবসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভা শেষে ১৪৫তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ¦ মোহাম্মদ হাসমত আলী পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন এবং মো. বেলায়েত হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ¦ মো. আজিজুর রহমান, ক্লেইম কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ এবং এনআরসি কমিটির চেয়ারম্যান এম.ইউ.এ.কাদের সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আলহাজ¦ নুরুদ্দিন আহমেদ নির্বাচিত হন। সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন ও কোম্পানি সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৯:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com