বিবিএনিউজ.নেট
শনিবার, ১১ মে ২০১৯ প্রিন্ট ৭২৯ বার পঠিত
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর আইডিইবি মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৭ মে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৪ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৭ পয়সা, এক বছর আগে যা ছিল ১৩ টাকা ৮১ পয়সা।
এদিকে ১৪ মে পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে ইসলামী ইন্স্যুরেন্স। সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ১৮ টাকা ৬০ পয়সা। সমাপনী দর ছিল ১৮ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৭ টাকা ২০ পয়সা ও ৩০ টাকা ৩০ পয়সা।
Posted ০২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com