Ad
x

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার, ০৭ আগস্ট ২০২১   প্রিন্ট   ৭৫৪ বার পঠিত

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ আগস্ট) সকাল ১১ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল নওয়াবসহ পর্ষদের অন্যান্য সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হক, এফসিএ সহ ব্যবস্থাপনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন কোম্পানি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সচিব মো. মজিবুর রহমান।

সভায় ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনের উপর আলোচনা রাখেন পরিচালনা পর্ষদ ও বিনিয়োগকারীরা। এতে দেখা যায়, আলোচ্য বছরে কোম্পানির মোট প্রিমিয়াম আয় হয়েছে ৬৬ কোটি ৪৭ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৫৫ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে নিট প্রিমিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৮ কোটি ৫ লাখ টাকা। এক বছরে নিট প্রিমিয়াম বেড়েছে ১১ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া ২০২০ সালে অবলিখন মুনাফা দাঁড়িয়েছে ১০ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের বছর ছিল ৬ কোটি ৯৩ লাখ টাকা। পাশাপাশি বেড়েছে বিনিয়োগকারী সম্পদমূল্য (শেয়ারহোল্ডার ইক্যুয়িটি)। আলোচ্য বছরে এই খাতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের বছর ছিল ৫২ কোটি ৯১ লাখ টাকা। আলোচ্য বছরে প্রতিষ্ঠানটি মোট বিনিয়োগ করেছে ৭২ কোটি ৯৭ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ৫৫ কোটি ৮৬ লাখ টাকা।

আবার মোট সম্পদ ও সঞ্চিতি তহবিলের পরিমাণও আগের বছরের তুলনায় অনেকাংশে বেড়েছে। আলোচ্য বছরে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৭ কোটি ৮৬ লাখ টাকা, যা ২০১৯ সালে ছিল ১১১ কোটি ৯৫ লাখ টাকা এবং সঞ্চিতি তহবিলে পরিমাণ দাঁড়িয়েছে ১৮ কোটি টাকা, যা আগের বছর ছিল ১৩ কোটি ৫১ লাখ টাকা। একবছরে প্রতিষ্ঠানটির মোট সম্পদ ও সঞ্চিতি তহবিল বেড়েছে যথাক্রমে ২৫ কোটি ৯১ লাখ টাকা এবং সাড়ে ৪ কোটি টাকা।

বিদায়ী বছরে এমন ব্যবসায়িক ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০১৯ সালের তুলনায় বেড়েছে। আলোচ্য বছরে ইপিএস দাঁড়িয়েছে ২.১৮ টাকা, যা আগের বছর ছিল ১.৬৫ টাকা এবং এনএভি দাঁড়িয়েছে ১৫.৮৯ টাকা, যা ২০১৯ সালে ছিল ১৪.১৪ টাকা। বছর সমাপান্তে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ। বার্ষিক সাধারণ সভার অন্যান্য কর্মসূচির সাথে যা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন লাভ করে।

 

Facebook Comments Box

Posted ০৩:১০ অপরাহ্ণ | শনিবার, ০৭ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com